পাঁচটি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাঁচলাইশ থানার চকবাজার তেলিপট্টির মোড় এলাকায় চারটি লেপ-তোশকের দোকান ও একটি বরফকল আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, এতে কেউ হতাহত না হলেও আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।