প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংরক্ষিত নারী আসনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে গতকাল বুধবার পর্যন্ত ১২৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ খবর পাওয়া গেছে।সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রেতাদের মধ্যে রয়েছেন: সাংবাদিক বেবী মওদুদ, কণ্ঠশিল্পী কনকচাঁপা, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, যুব মহিলা লীগের মহানগর দক্ষিণের সভাপতি শারমিন ওয়াদুদ নীপা, খালেদা খানম, হাসিনা দৌলা, কেয়া চৌধুরী প্রমুখ।মনোনয়ন ফরম নেওয়া সম্পর্কে জানতে চাইলে বেবী মওদুদ প্রথম আলোকে জানান, তাঁর পক্ষে ফরম সংগ্রহ করা হয়েছে। সংবিধান সংশোধন করে নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করায় পাঁচটি আসনে নির্বাচন হবে।