পাঁচটি বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি সেমিপাকা বসতঘর। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নগরের কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছে।