পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নতুন পাঁচটি ফার্নেশ অয়েল-ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব গত ৩০ জানুয়ারি উন্মুক্ত করেছে। দরদাতাদের মধ্যে রাজশাহী ও খুলনায় ১০০ মেগাওয়াট প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের জন্য আবুল খায়ের পাওয়ার লিমিটেড সর্বনিম্ন দরপ্রস্তাব করে এবং কনসোর্টিয়াম অব কনফিডেন্টস সিমেন্ট, রুরেলেক পিএলসি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড চট্টগ্রামে ১০০ মেগাওয়াট ফার্নেশ অয়েল-ভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সর্বনিম্ন দরপ্রস্তাব দেয়।এনআরবি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক্স লিমিটেড নাটোর ও বরিশালে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য সর্বনিম্ন দরপ্রস্তাব দিয়েছে। নাটোরের ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক্স লিমিটেড ৬ দশমিক ৯৯২৫ টাকা প্রতি কিলোওয়াট দরপ্রস্তাব উপস্থাপন করেছে। একই প্রতিষ্ঠান বরিশালে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ৬ দশমিক ৮৪৩২ টাকা প্রতি কিলোওয়াট দরপ্রস্তাব করে। বিজ্ঞপ্তি।