পাঁচটি বিলবোর্ড অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের বহদ্দারহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বড় বিলবোর্ড ও ৩৫টি সাইনবোর্ড অপসারণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বৃষ্টির মধ্যে এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযান পরিচালনা করেন। এ সময় করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নগরের অবৈধ বিলবোর্ড অপসারণে ১ জুন থেকে অভিযান শুরু করে সিটি করপোরেশন। গতকাল পর্যন্ত ৮৬টি ছোট-বড় বিলবোর্ড অপসারণ করা হয়েছে।