পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গতকাল মঙ্গলবার পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে আলোচিত সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতির পদ থেকে মহীউদ্দীন খান আলমগীরকে বাদ দেওয়া হয়েছে। তাঁর বদলে এ কমিটির সভাপতি করা হয়েছে এ বি এম গোলাম মোস্তফাকে। মহীউদ্দীন আলমগীরকে করা হয়েছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যপদে রদবদল করা হয়েছে। তবে সভাপতি পদে পরিবর্তন হয়নি।চিফ হুইপ আবদুস শহীদ সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে পুনর্গঠিত কমিটি কণ্ঠভোটে পাস হয়।উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি থাকা অবস্থায় মহীউদ্দীন খান আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরীকে কয়েক দফা তলব করে ব্যাপক আলোচিত হন। এর আগে আবদুল জলিলকে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যের পদ থেকে সরানো হয়।এর পর সংসদের অধিবেশন আগামী ১ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।