পাঁচটিতে হলুদ ও একটিতে সাদার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদে ডিন নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক ফোরাম (হলুদ প্যানেল) বিজ্ঞান অনুষদ ছাড়া পাঁচটিতে এবং জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা) বিজ্ঞান অনুষদে জয়ী হয়। এর আগে আইন অনুষদে হলুদ প্যানেলের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচনে জয়ী হলুদ প্যানেলের প্রার্থীরা হলেন, কলা ও মানববিদ্যা অনুষদে ইমরান হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদে আবু তাহের, সমাজবিজ্ঞান অনুষদে হোসাইন কবির, জীববিজ্ঞান অনুষদে খান তৌহিদ ওসমান এবং প্রকৌশল অনুষদে শংকরলাল সাহা। বিজ্ঞান অনুষদে জয়লাভ করেছেন সাদা প্যানেলের আবদুল করিম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের বলেন, ডিন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ীরা আগামী দুই বছরের জন্য ডিনের দায়িত্ব পালন করবেন।