প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানাধীন সরদার বাহাদুরনগর এলাকায় পাঁচতলা বাসার বারান্দা থেকে পড়ে ইয়াছিন আহমেদ নামের এক তরুণ মারা গেছেন। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ইয়াছিন আহমেদ সরদার বাহাদুরনগর এস এ হোসেন লেনের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, পাঁচতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত এক তরুণকে তাঁর স্বজনেরা রাত দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ইয়াছিন আহমেদ কীভাবে বারান্দা থেকে পড়ে গেলেন সে বিষয়ে অবশ্য মো. হামিদ কিছু জানাতে পারেননি।