পাঁচতলা থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার পাঁচতলা থেকে পড়ে আলমগীর হোসেন (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই কারখানায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র মেরামত করছিলেন।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, পোশাক কারখানার পাঁচতলায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র মেরামত করার সময় নিচে পড়ে যান আলমগীর। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।