পাঁচবিবিতে আগুনে পুড়ে গেছে ছয় ঘর অগ্নিদগ্ধ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগুড়ি গ্রামে গত শনিবার রাতে ছয়টি ঘর আগুনে পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক নারী আহত হন এবং একটি গাভি ও একটি ছাগল মারা যায়।আহত নারীর নাম আম্বিয়া বেগম। তিনি বাগুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার শেষ রাতে উপজেলায় বাগুড়ি গ্রামের দেলোয়ার হোসেন, ফারুক হোসেন ও মিজানুর রহমানের বাড়িতে আগুন লাগে। এতে ছয়টি ঘর পুড়ে যায়।