পাঁচবিবিতে আদিবাসী হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার চাঁদপুর গ্রামের আদিবাসী হরেন মালো হত্যা মামলার বাদীকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। একই সঙ্গে আসামিরা মামলা তুলে না নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০০২ সালের ২০ জুলাই চাঁদপুর গ্রামের আদিবাসী কৃষক হরেন মালোকে তাঁর প্রতিপক্ষের লোকজন অপহরণ করে নিয়ে যায়। তিন দিন পর বাজিতপুর গ্রামের বটচড়া গ্রামের গভীর নলকূপসংলগ্ন জমি থেকে হরেনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ২৩ জুলাই লোলিক মালো পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন বাজিতপুর গ্রামের মো. জালালউদ্দিন ওরফে ছইরুদ্দিন, মো. রেজাউল করিম, পূর্ব বাজিতপুর গ্রামের মো. আবদুর রহমান, চাঁদপুর গ্রামের মো. তায়েজ মণ্ডল ও তাঁর ছেলে খলিলুর রহমান ও আবদুল জলিল এবং একই গ্রামের বাতেশ্বর। ২০০৩ সালের ১৬ মার্চ পুলিশ আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করে। আজও আদালত এ মামলার রায় দেননি। বাদী লোলিক মালো বলেন, ‘আমার বাবার হত্যাকারী আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যথায় আমাকেসহ আমার পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।’