পাঁচবিবিতে ইসলামী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের ২৮৭তম শাখা জয়পুরহাট জেলার পাঁচবিবিতে গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক হুমায়ুন বখতিয়ার ও বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী বিশেষ অতিথি ছিলেন। ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনের প্রধান মো. মোশাররফ হোসাইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।