পাঁচবিবিতে উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার সন্ধ্যায় দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম তাঁদের এই দণ্ড দেন।আদালত পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা মহল্লার জামিলুর হোসেনের ছেলে জোবায়ের হোসেনকে এক বছরের ও ধরঞ্জি গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে নূর আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, জোবায়ের হোসেন শনিবার পাঁচবিবি বাসস্ট্যান্ডে টিঅ্যান্ডটিপাড়ার বগুড়া আযিযুল হক কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাঁকে পুলিশ আটক করে। অন্য ঘটনায় নূর আলম ধরঞ্জির কুতুবিয়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে শিক্ষকেরা নূর আলমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।