পাঁচবিবিতে গ্রেপ্তার সুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেসবুক থেকে আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সুজন মহন্তকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার সুজনকে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পানদোকানি সুজন মহন্তের ফেসবুক থেকে গত বুধবার রাতে আপত্তিকর একটি ছবি পোস্ট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পাঁচবিবি পৌর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই দিনই সুজনকে গ্রেপ্তার করা হয়।