পাঁচবিবিতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের ধাওয়া বড়াইল গ্রামের বাসিন্দা শাহিন হোসেনের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গভীর রাতে ১০-১২ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা বাড়ির লোকজনকে মারধর করে আড়াই ভরি স্বর্ণালংকার ও দুই লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। মোহামঞ্চদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবিবর রহমান জানান, শাহিন হোসেন ধান-চালের ব্যবসা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, এ ঘটনায় শাহিন হোসেন বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলা দায়ের করেছেন।