পাঁচবিবিতে ধান-চাল ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের নূর মোহাম্মদ নামের (৪৫) এক ধান-চাল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

থানা-পুলিশ ও নিহত নূরের পরিবারের লোকজন জানান, শুক্রবার রাত ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষে নূর বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নূরের মুঠোফোন থেকে অজ্ঞাতপরিচয় একজন কামদিয়া-পাঁচবিবি সড়কের পিরুইল এলাকার পুলিশ বক্সের কাছে তাঁর মৃতদেহ পড়ে আছে বলে পরিবারকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে ওই স্থান থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

নূর মোহামঞ্চদের বড় ভাই ইসমাইল হোসেন জানান, হত্যাকারীরা তাঁর মুঠোফোন ও বাইসাইকেল নিয়ে গেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন জানান, নূরের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।