পাঁচবিবিতে বিএনপির কার্যালয় ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচবিবিতে গত শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষ অন্য পক্ষের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। জানা গেছে, জয়পুরহাট-২ আসনের বিএনপির সাংসদ গোলাম মোস্তফা সমর্থিত পক্ষের নেতা-কর্মীরা শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি স্টেশন রোডে জয়পুরহাট-১ আসনের একই দলের সাংসদ মোজাহার আলী প্রধান সমর্থিত পক্ষের নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের আসবাব ভাঙচুর ও কার্যালয়ের সামনে রাখা নেতা-কর্মীদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে মিছিল নিয়ে চলে যায়।