পাঁচবিবিতে মাঠে তিন যুবকের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের ধাওয়াপাড়া বড়াইল গ্রামের মাঠ থেকে গতকাল সোমবার গলাকাটা তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ তিনটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাটনগর গাড়িদহ গ্রামের রমজান আলীর ছেলে বিপুল খন্দকার (৩০), আবদুল বাকির ছেলে সৈকত হোসেন (২৭) ও বগুড়া শহরের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার শফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে আসাদুল ইসলাম (২৫)। তাঁদের মধ্যে আসাদুল ঢাকা তিতুমীর কলেজের ডিগ্রির ছাত্র, বিপুল একটি বেসকারি সংস্থায় চাকরি করেন। স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে পাঁচবিবি উপজেলা সদর থেকে ১৪-১৫ কিলোমিটার দূরে মোহামঞ্চদপুর ইউনিয়নের ধাওয়াপাড়া বড়াইল গ্রামের মাঠে তিনজনকে গত রোববার রাতের কোনো একসময় হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হতে পারে। গ্রামের লোকজন মাঠের ধান কাটার সময় জমিতে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যান ও থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিনটি মৃতদেহ উদ্ধার করে। মোহামঞ্চদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবিবর রহমান জানান, স্থানীয় লোকজন তাঁকে খবর দিলে তিনি থানায় খবর দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ জানান, তিন বন্ধু জ্যাকেট কেনার কথা বলে গত শনিবার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে বিপুল খন্দকারের শ্বশুরবাড়ি হিলি হাকিমপুরে যান। এর পর থেকে পরিবারের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। তিনজনের পরিবারের সদস্যরা পাঁচবিবি থানার সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ শনাক্ত করেন।
ওসি বলেন, আত্মীয়স্বজন তিনজনের হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলতে পারছেন না। তবে মোটরসাইকেল ছিনতাই করতে দুর্বৃত্তরা তিনজনকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, তিনজনের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।