প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচবিবি বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী শহীদুল ইসলাম (বাবু কসাই-৩৮) ঘটনাস্থলে নিহত ও অজ্ঞাতনামা এক ভ্যানচালক আহত হন। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পাঁচবিবি স্ট্যান্ডে হিলিগামী নিশা পরিবহনের (জয়পুরহাট-জ-১১-৩০১) বাসটি পাঁচবিবি বাসস্ট্যান্ডে ঢোকার সময় সামনে দুটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়ি উল্টে গেলে একজন ভ্যানচালক (অজ্ঞাত) আহত হয়। ভ্যানের পেছনে থাকা সাইকেল আরোহী শহীদুল ছিটকে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের বাড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিম বালিঘাটা বাজারে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে।