পাঁচবিবিতে ১০ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল রোববার ১০ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জুয়া খেলা ও গাঁজা খাওয়ার অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হয়। আদালতের নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম। পুলিশ জানায়, গত শনিবার উপজেলার দরগাপাড়া স্কুলে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে নয়জনকে ও দানেজপুর এলাকার হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা খাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।