পাঁচবিবির খনিতে চুনাপাথরের নিচে চীনামাটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় নতুন আবিষ্কৃত চুনাপাথরের খনির নিচেই একটি স্তরে চীনামাটির (হোয়াইট ক্লে) সন্ধান পেয়েছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। গত বুধবার জিএসবির সংশ্লিষ্ট সূত্র এই খবর জানিয়েছে।গত ৩০ মে ভূগর্ভে এক হাজার ৪৯৮ ফুট গভীরে চুনাপাথরের খনি আবিষ্কার করেছিল জিএসবি। ওই চুনাপাথরের স্তরের ১৬২ ফুট নিচেই পাওয়া গেছে চীনামাটির প্রায় ৬০ ফুট পুরু একটি স্তর। জিএসবি গতকালই ওই খনি এলাকায় অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে।জিএসবির মহাপরিচালক মুনিরা আক্তার চৌধুরী বুধবার সাংবাদিকদের বলেন, পূর্ব ধারণা অনুযায়ী পাঁচবিবির ওই খনিতে কয়লার সন্ধান মেলেনি। তবে চুনাপাথরের নিচে চীনামাটির বড় ধরনের মজুদ রয়েছে। জরিপ দল ঢাকায় ফেরার পর বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাতে লাভজনক মনে হলে আরও কয়েকটি অনুসন্ধান কূপ খনন করা হবে।