পাঁচলাইশ থানার ওসিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হিমাদ্রী মজুমদার হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ জুন তাঁকে আদালতে হাজির হতে বলা হয়।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।একই সঙ্গে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।এদিকে, মামলার অগ্রগতি প্রতিবেদন গতকাল সোমবার আদালতে দাখিল করা হয়েছে।‘চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমু হত্যা, নির্যাতক লন্ডনে পালিয়েছে’ শিরোনামে গত ২৫ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে গত রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করা হয়। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।