পাংশা ও আমতলীতে দুই ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশার বহলাডাঙ্গা গ্রামের বিশ্বাসপাড়ায় গতকাল মঙ্গলবার মুনিরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া বরগুনার আমতলীতে গত সোমবার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।মুনিরুলের ভাই শফিকুল ইসলাম জানান, একই গ্রামের মোহম্মদ আলীর ছেলে আনিছ, রোজদার আলীর ছেলে জিন্নাহ ও বাকী বিল্লাহর ছেলে নয়ন বিশ্বাস বিদেশ যাওয়ার জন্য প্রায় এক বছর আগে মুনিরুলকে এক লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু তাঁদের বিদেশে পাঠাতে না পারায় তাঁরা টাকা ফেরতের দেওয়ার জন্য চাপ দেন। ইতিমধ্যে জমি বেচে মুনিরুল ৮৫ হাজার টাকা পরিশোধ করেছেন। মঙ্গলবার বাকি টাকা দেওয়ার কথা ছিল। গতকাল সকাল সাতটার দিকে ওই তিনজন মুনিরুলকে তাঁদের বাড়ির সামনে মারধর করে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, নিহত ব্যক্তির স্ত্রী এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।বরগুনার আমতলীর আজিমপুর গ্রামে মোসলেম চৌকিদার (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।গ্রামবাসী জানান, সোমবার সন্ধ্যায় মোসলেমের একটি গরু প্রতিবেশী মনিরের কলাগাছের পাতা খেয়ে ফেললে দুজনের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে গরু বাঁধার খুঁটা দিয়ে মোসলেমকে পেটাতে থাকেন মনির। মোসলেমের চিৎকারে লোকজন এগিয়ে গেলে মনির পালিয়ে যান। ঘটনাস্থলেই মোসলেম মারা যান।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে।