পাংশায় অস্ত্রসহ গ্রেপ্তার চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন জগদ্বীশ বিশ্বাস (৩০), শ্যামল (৩৫), মরজিৎ মণ্ডল (২৫) ও জহুরুল শেখ (২০)।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আরও কয়েকজনের সঙ্গে শুক্রবার রাতে বাগলী সেতুর কাছে গোপন বৈঠক করছিলেন। এই তথ্যের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ এই চারজনকে গ্রেপ্তারে সমর্থ হয়।
ইকবাল হায়াত বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল রাজবাড়ীর দুই নম্বর আমলি আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য।