পাংশার সেই বাবা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার ডেমনা পাড়া গ্রামের ১৪ মাসের শিশু শিমুলকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার বাবা মাজেদ মোল্লাকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে মাজেদকে রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে (পাংশা) হাজির করা হয়। শুনানি শেষে বিচারক কামরুল ইসলাম মাজেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া একই আদালতে বিচারক আব্বাস উদ্দিন ১৬৪ ধারায় মাজেদের স্ত্রী সীমা আক্তারের জবানবন্দি রেকর্ড করেন। মাজেদ কীভাবে গত শুক্রবার সকালে বাড়ির উঠানে ধারাল বঁটি দিয়ে তাঁদের একমাত্র সন্তান শিমুলকে জবাই করেন সীমা আক্তার আদালতকে এ ঘটনার বর্ণনা দেন।এ খবরের সত্যতা নিশ্চিত করে পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে রাতেই নিহত শিমুলের লাশ মাজেদের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।