পাংশার সেই শিক্ষক কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহকারী শিক্ষক প্রশান্ত কুমার মুখার্জিকে গত সোমবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলার সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী বলেন, প্রশান্ত কুমার সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক এস এম মিজানুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রশান্ত বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলার সহকারী শিক্ষক। তিনি আগে পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।