পাংশায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু ১৯টি ঘর ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ভাগবিষ্ণুপুর গ্রামে গত রোববার অগ্নিকাণ্ডে ১৯টি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শরীফা আক্তার (৫) নামের এক শিশু মারা গেছে। সে একই গ্রামের শরীফুল ইসলামের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাতটার দিকে শরীফুল ইসলামের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শরীফুলের তিনটি, তাঁর প্রতিবেশী রেজাউল ইসলামের ছয়টি, রাজ্জাকের দুটি, আমানের তিনটি, সাইদুল ইসলামের দুটি, মিরাজের দুটি ও রাশেদুলের একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাংশা ও খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।