পাংশায় অস্ত্রসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রাম থেকে বুধবার একটি দেশীয় বন্দুক ও দুটি গুলিসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন সুবর্ণখোলা গ্রামের মো. কাজল খান (২৮) ও একই গ্রামের নুরুল ইসলাম শেখ (২৫)।পাংশা থানার ওসি মো. আবদুল খালেক জানান, পাংশা থানার একদল পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুজনকে অস্ত্রসহ আটক করে। এঁদের মধ্যে কাজল তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।