পাংশায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার কুলটিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী যুবক ওই ব্যক্তিকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন জানান, পাংশা পৌর শহরের মৈশালা কুলটিয়ার আফসার সরদারের সঙ্গে প্রতিবেশী কাশেম গোমস্তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে আফসারের ছেলে লাল্টু সরদার (৪০) বাড়ির কাছে মৈশালা বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় অতর্কিতে কাশেমের ছেলে ইমান আলী ধারালো কাঁচি নিয়ে লাল্টুর বুকের বাম দিকে এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যায়। আশপাশের লোকজন লাল্টুকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। ওসি আলমগীর আরও জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ইমান আলীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য লাল্টুর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে।