পাংশায় ক্লিনিক সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদন নবায়ন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোর অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার এন আর ক্লিনিক সিলগালা ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী ও মাসুদুর রহমান গত বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালান। আদালত সূত্রে জানা যায়, চিকিৎসক নাছির উদ্দিন অনিয়মের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই ক্লিনিক চালিয়ে আসছেন। ২০০৮ সালে ক্লিনিকের নিবন্ধনের মেয়াদ শেষ হলেও তিনি নবায়ন করাননি। ক্লিনিকের ভেতরের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এখানে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে না। নিয়মিত অস্ত্রোপচার করা হলেও ক্লিনিকে সিলিন্ডারে কোনো গ্যাস নেই, যন্ত্রপাতির অধিকাংশ অকেজো।