পাংশায় গলা কেটে স্কুলশিক্ষক হত্যার মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় আবদুস সবুর খান (৪৫) নামের এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যার মামলায় গত বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবুরের বাড়ি উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিহত স্কুলশিক্ষকের শ্বশুর আবদুল হামিদ সরদার ও সিরাজুল ইসলাম।এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে হলুদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাছপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুস সবুর খানকে গত মঙ্গলবার রাতে গলা কেটে হত্যা করা হয়। পরে বুধবার সকালে সবুরের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গমখেতের কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।