পাংশায় চরমপন্থী নেতা গ্রেপ্তার অস্ত্র উদ্ধার
রাজবাড়ীর পাংশা থানার পুলিশ গত রোববার বিকেলে ঝিনাইদহর শৈলকুপা থেকে পাংশাসহ ওই অঞ্চলের চরমপন্থী নেতা আক্কাছ বাহিনীর প্রধান আক্কাছকে গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ গভীর রাতে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, পাংশাসহ এ অঞ্চলের পূর্ব বাংলার সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ও আক্কাছ বাহিনীর প্রধান মো. আক্কাছ আলী শেখকে (৩২) গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী পুলিশ-ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে এলাকার একটি সেলুন থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পাংশা থানায় দুটি ডাকাতি, একটি দস্যুতাসহ পুলিশকে মারধর, চাঁদাবাজি ও অপহরণের সাতটি মামলা রয়েছে। তাঁর বাবার নাম মোতাই শেখ ওরফে লুৎ ফর শেখ।মো. আলমগীর হোসেন আরও জানান, গতকাল সোমবার দুপুরে তাঁকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।