পাংশায় ছাত্রকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা কলেজের পাঠাগারের সামনে গত বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর হোসেন (২৬) নামের এক ছাত্রকে হাতুড়িপেটা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের আমীর হোসেন খানের ছেলে।এ ব্যাপারে আমীর হোসেন খান জানান, জাহাঙ্গীর হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ ভর্তি হওয়ার জন্য পাংশা কলেজের যান। তিনি পাঠাগারের সামনে পৌঁছালে সাত থেকে আটজন তাঁকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তাঁর চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।’