পাংশায় ট্রাক চাপায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় লাল বানু (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। 


আজ মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডনের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাল বানু যশোর জেলার রাজপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ রাতে ডনের মোড় নামক স্থানে বাস থেকে নেমে ওই নারী দাঁড়িয়েছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত লাল বানুকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজার রহমান বলেন, ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।