পাংশায় বাসচাপায় কলেজশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডে গতকাল শনিবার দুপুরে বাসের চাপায় পাংশা কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ হোসেন জানান, বেলা একটার দিকে কুষ্টিয়াগামী লালন পরিবহনের একটি বাস মৈশালা বাসস্ট্যান্ডে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রফিকুল ইসলামের বাড়ি পাংশার সরিষা ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে। দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলামের মৃত্যুতে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ মো. জিল্লুল হাকিম এবং কলেজের অধ্যক্ষ শফিকুল মোর্শেদ আরজ গভীর শোক প্রকাশ করেছেন।