পাংশায় ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশায় রিয়াজুল ইসলাম (৩২) নামের এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার পাংশা রেলস্টেশন চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল কিছুদিন আগে একই ইউনিয়নের জীবননালা গ্রামের সেনাসদস্য আলতাফ হোসেনের বাড়িতে এক বান্ধবীকে নিয়ে বেড়াতে যান। তিনি আলতাফের বন্ধু ও সেনাসদস্য পরিচয় দিয়ে সেখানে থাকতে চান। তাঁর কথাবার্তায় আলতাফের পরিবারের লোকজনসহ প্রতিবেশীদের সন্দেহ হয়। একপর্যায়ে রিয়াজুল পালিয়ে যান। শনিবার বিকেলে রিয়াজুলকে রেলস্টেশনে দেখে পাংশা থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।