পাংশায় মুরগির খামারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়িপারা গ্রামে গত শুক্রবার দিবাগত গভীর রাতে মুরগির একটি খামারে অগ্নিকাণ্ডে এক হাজার ৬০০টি মুরগি পুড়ে মারা গেছে।খামার মালিকের ভাই শওকত আলী সরদার জানান, রাত তিনটার দিকে খামারের পরিচর্যাকারীরা (কেয়ারটেকার) আগুন দেখতে পান। খবর পেয়ে পাংশা থেকে দমকলবাহিনী আসার আগেই সব পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খামারের মালিক আবদুস সামাদ সরদার ও সেকেন আলী বিশ্বাস আড়াই বছর আগে এই খামার প্রতিষ্ঠা করেন।