পাংশায় মেছোবাঘ পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাজবাড়ীর জেলা প্রশাসক ওই কমিটি গঠন করেন। জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ গতকাল বৃহস্পতিবার জানান, বুধবার বন ও পরিবেশ সচিব টেলিফোনে তাঁর কাছে বাঘটি কীভাবে মারা গেছে তা জানতে চান। পরে এই ঘটনা তদন্তে তিনি পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বদরুল আহসান ওরফে লিটনকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।সহকারী কমিশনার (ভূমি) বদরুল আহসান জানান, জেলা প্রশাসকের নির্দেশে তিনি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, গত শনিবার বেলা দুইটার দিকে বেলগাছী দত্তকোল এলাকায় জালাল খান ঘাস কাটতে গেলে মেছোবাঘটি তাকে আক্রমণ করে। নিজেদের রক্ষার জন্য তারা বাঘটিকে আটক করে পেটায়। বাঘটি পরদিন মারা যায়। গত মঙ্গলবার প্রথম আলোতে ‘ মেছোবাঘের মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি বন ও পরিবেশ সচিব জানতে পারেন।