পাংশায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলা যুবলীগের সভাপতি জীবন কুমার কুণ্ডুকে গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন শেখ জানান, গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি জীবন কুমার কুণ্ডু (৩৬) বাজার থেকে কাজ শেষে নিজ বাড়ি পৌর শহরের গুদিবাড়ীতে ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছামাত্র অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর ডান হাত, কোমর ও পিঠে কোপ লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় জীবন কুমার নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।