পাংশায় সেতু ভেঙে ট্রাক নদীতে যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালীতে চন্দনা নদীর ওপর বেইলি সেতু ভেঙে ইটবাহী একটি ট্রাক নদীতে পড়ে যায়। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ তিনজন আহত হয়েছেন। ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলো বর্তমানে ছয় কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী থেকে পাংশায় যাওয়ার সময় ১০ চাকার ট্রাকটি সেতুর মাঝখানে পৌঁছালে মাঝের স্প্যান বিকট শব্দে ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এসে ট্রাক থেকে চালক ও তাঁর দুই সহকারীকে উদ্ধার করে।রাজবাড়ী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ জানান, বেইলি সেতুটি নড়বড়ে হয়ে পড়েছিল। এর ওপর দিয়ে সর্বোচ্চ পাঁচ-ছয় টন মালামাল নিয়ে যান পারপারের জন্য বলা হয়েছে। কিন্তু তা না করে কয়েকগুণ বেশি মাল নিয়ে যানবাহন চলাচল করায় সেতুটি ভেঙে পড়েছে।