পাইকগাছায় শুঁটকি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকগাছা উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহিনুর রহমান নামের এক শুঁটকিমাছ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছয় যুবক ওই ব্যবসায়ীকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিকভাবে অভিযান চালালেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি। ছিনতাইয়ের সঙ্গে দুই ছাত্রলীগের কর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে।ব্যবসায়ী শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি পাইকগাছা উপজেলা সদরের ইসলামী ব্যাংকের শাখা থেকে ৫০ হাজার টাকা তুলে কপোতাক্ষ মার্কেটে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের কর্মী সোহান গাজী ও রাবু গাজীসহ ছয় যুবক তাঁকে ধরে মার্কেটের সিঁড়ির কাছে নিয়ে মারধর করেন এবং অস্ত্রের মুখে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।