পাইকগাছায় সংঘর্ষে ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামে গত মঙ্গলবার লোনা পানির চিংড়িঘের নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূসহ ছয়জন আহত হয়েছেন। তাঁদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উত্তর খড়িয়া গ্রামের কৃষক সুনীল সানা পরিবারের লোকজন নিয়ে তাঁর তিন বিঘার একটি জমিতে লোনা পানির চিংড়িঘের করার জন্য বেড়িবাঁধ নির্মাণ করতে যান। এ সময় স্থানীয় প্রভাবশালী রামপ্রসাদ ঢালীর লোকজন বাধা দিলে উভয়ে সংঘর্ষ হয়। এতে দেবাশীষ ঢালী (২১), মাধবী রানী ঢালী (৩০), সুন্দরী রানী ঢালী (৪০) এবং সুনীল সানার বাবা নিরঞ্জন সানা (৭০), মা পাগলি বালা (৬০) ও স্ত্রী রাখি সানা (৩০) আহত হন।