প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পাইকপাড়ায় একটি মেসে আজ বুধবার রাতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের কাছ থেকে বেশ কিছু পেট্রল বোমা, জিহাদী বই, কম্পিউটার ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল মধ্য পাইকপাড়ায় একটি মেসে অভিযান চালায়। এ সময় শিবিরের ১১ নেতা কর্মীকে আটক করা হয়। সেখান থেকে ১০টি পেট্রল বোমা, বেশ কিছু রড, জিহাদী বই, লিফলেট, কম্পিউটার ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর পরিচালক লে. কর্নেল কামরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের আজকের আহুত হরতালে নাশকতা সৃষ্টি করতে তাঁরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।