পাইকারি বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাইকারি বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমলেও এর তেমন প্রভাব নেই খুচরা বাজারে। হাতেগোনা কয়েকটি ছাড়া প্রায় সব সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। সরবরাহ কম হওয়ায় কমছে না সয়াবিন তেলের দামও।গতকাল শনিবার সকালে নগরের অন্যতম প্রধান পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব সবজির দাম পাঁচ থেকে ১০ টাকা কমেছে। কিন্তু খুচরা বাজারে সেই তুলনায় দাম কমেনি। গতকাল পাইকারিতে প্রতি কেজি খিরা বিক্রি হয়েছে ১৫ থেকে ১৮ টাকায়। অথচ খুচরায় প্রতি কেজি খিরার বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে খিরার পাইকারি মূল্য ছিল ২০ টাকা ও খুচরা মূল্য ৩০ থেকে ৩৫ টাকা। তবে খুচরায় প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে গত সপ্তাহের মতই ৪০ টাকায়।গতকাল পাইকারি বাজারে বেগুন বিক্রি হয় ৩০ টাকা কেজি দরে। ক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘খুচরা বাজার ও অলিগলিতে দুয়েকটি বাদে প্রায় সব সবজির দাম গত সপ্তাহের মতোই। কিন্তু এখানে এসে দেখছি পাইকারি দাম কমেছে। আমাদের মতো সাধারণ ক্রেতারা পাইকারির খবর কম রাখে। এই সুযোগটাই বিক্রেতারা নিচ্ছে।’ নগরের খুচরা বাজারে টমেটো বিক্রি হয়েছে ৯০ টাকা দরে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩০ টাকা কম।পাইকারিতে কাঁচা মরিচের দাম গত সপ্তাহের মতোই প্রতি কেজি ৪০ টাকা। খুচরায় তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অন্যান্য সবজির মধ্যে গতকাল শনিবার খুচরা বাজারে দেশি গাজর ৫০ টাকা, কাকরোল ২৫ টাকা, করলা ৩৬ টাকা, পটল ২৫ টাকা, আলু ২৪ টাকা, লাউ ২০ টাকা ও মিষ্টি কুমড়া ২০ থেকে ২২ টাকা কেজিতে বিক্রি হয়েছে।সয়াবিন তেলের সরবরাহ কম: বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিকের চেয়ে অপ্রত্যাশিতভাবে কমে গেছে। এ কারণে দামও কমছে না। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, রমজানের শুরু থেকেই সয়াবিন তেলের সরবরাহ কম। তবে ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি, চাহিদা অনুসারে সরবরাহ পর্যাপ্ত। গতকাল শনিবার রিয়াজউদ্দিন বাজার ও নগরের পাড়া-মহল্লার দোকান ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেল ১৩৫ টাকা ও পাঁচ লিটারের বোতল ৬৬০ থেকে ৬৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। এর মধ্যে পুষ্টি, মোস্তফা, মুসকান ব্র্যান্ডের পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৬০ টাকা। তীর ৬৭০ টাকা ও রূপচাঁদা সর্বোচ্চ ৬৮০ টাকায়।রিয়াজউদ্দিন বাজারের রহমান ব্রাদার্সের বিক্রেতা কামরুল ইসলাম বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল বাজারে নেই। আমরাও পাইকারি বাজারে প্রয়োজনীয় তেল পাচ্ছি না। তাই দামও কমছে না।’চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী হাসান অ্যান্ড ব্রাদার্সের মীর মোহাম্মদ হাসান বলেন, ‘রমজানের শুরু থেকেই সরবরাহ কম। মিল গেটে পাইকারি ব্যবসায়ীরা চাহিদা মতো তেল কিনতে পারছেন না। এ কারণে তেলের দাম একটু বাড়তির দিকে।