পাইপগান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশন থেকে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। শমশেরনগর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আয়মুছ আলী প্রথম আলোকে বলেন, তিনি অস্ত্র দুটি এবং অস্ত্রের মালিক সন্দেহে শিরু মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে সোপর্দ করেন। জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, পরে রহস্যজনক কারণে শিরু মিয়াকে ছেড়ে দেওয়া হয়। শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি ওবায়দুর রহমান দুটি পাইপগান গ্রহণের কথা স্বীকার করলেও আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।