পাইপগান ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে পাইপগান ও সাতটি গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।রাঙ্গুনিয়া থানা-পুলিশের একটি দল গত শুক্রবার দিবাগত রাত তিনটায় তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বনগ্রাম এলাকার নুরুল হকের বাড়ি থেকে ডাকাত নাসেরকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর প্যান্টের পকেট থেকে পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য ডাকাতদের ফেলে যাওয়া দুটি গুলিসহ একটি পাইপগান পাওয়া যায়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুর মোর্শেদ বলেন, গুরুতর আহত হওয়ায় ডাকাত নাসেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।