পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর, সম্পাদক সাজ্জাদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ২০১৬-২০১৭ মেয়াদের নির্বাচনে ক্যাপ্টেন মাহবুবুর রহমান সভাপতি এবং ক্যাপ্টেন সাজ্জাদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৯ জানুয়ারি এই নির্বাচন সম্পন্ন হয়। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

নব নির্বাচিত ৬ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুনতাসির রহমান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন ৪ জন।
বাপা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে। বর্তমানে বিশ্বের ১০০ টির অধিক দেশের এক লাখেরও বেশি বৈমানিক ইফালপার সদস্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।