পাইলট প্রকল্পের পর্যালোচনা, তিন কর্মকর্তা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের সরকারি অফিসগুলোতে আরও সহজে নাগরিক সেবাদানের লক্ষ্যে নেওয়া পাইলট প্রকল্পগুলো পর্যালোচনা শেষে তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
গতকাল শনিবার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে রাজশাহী সার্কিট হাউসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদসচিব মোশারারফ হোসাইন ভূঁইঞা। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে বিভাগের আট জেলা প্রশাসক নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁদের উদ্ভাবনী চর্চার অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই কার্যক্রমের ওপর তৈরি প্রতিবেদনের নাম দেওয়া হয় ‘ইনোভেশন ফলোআপ ও সমন্বয়’।
এই প্রকল্পের আওতায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদকে মিস কেস মামলা নিষ্পত্তিকরণ ও রেকর্ডরুম ব্যবস্থাপনার জন্য, চাঁপাইনবাবগঞ্জের বিআরটিএর প্রকৌশলী স্বদেশ কুমার দাসকে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করার জন্য ও সিরাজগঞ্জের শাহাজাদপুরের উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেন সিদ্দিকীকে দ্রুত কৃষি তথ্যসেবা সহজ করার জন্য পুরস্কার দেওয়া হয়েছে।