পাইলটদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের শুরুতে বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত অক্টোবরে পাইলটদের আন্দোলনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার অভিযুক্ত সাত পাইলটকে বক্তব্য দিতে ডেকেছিল। কিন্তু একপর্যায়ে পাইলটরা তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।এই সাত পাইলটকে এর আগে প্রাথমিক তথ্য অনুসন্ধানে আন্দোলনের উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। গত ২২ ডিসেম্বর জমা দেওয়া ওই প্রতিবেদনে অভিযুক্তরা হলেন, বাপার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসেত মাহতাব, জ্যেষ্ঠ পাইলট এস এম হেলাল, মাহবুব, মাকসুদ, শাহ আলম ও ইশতিয়াক।প্রাথমিক তথ্য অনুসন্ধান প্রতিবেদনের পর বিমানের পরিচালক (প্রকৌশল ও সম্ভার) উইং কমান্ডার আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ডাকে সাত পাইলট গতকাল বেলা সাড়ে ১১টায় তদন্ত কর্মকর্তা উইং কমান্ডার (অব.) আসাদুজ্জামানের সামনে হাজির হয়ে কমিটির কার্যক্রম নিয়ে আপত্তি তোলেন। তাঁদের অভিযোগ, তদন্ত কমিটিতে বাপার প্রতিনিধি নিয়োগে অনিয়ম ও কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। তাই তাঁরা ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। এ সময় উভয় পক্ষে বাগিবতণ্ডা শুরু হলে শেষ পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য নেওয়া যায়নি বলে জানা গেছে।গতকালই বাপার যুগ্ম সম্পাদক (প্রশাসন) সৈয়দ বজলুর রহমানের সই করা এক চিঠিতে তদন্ত কমিটিতে বাপার প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন লুর‌্যাফরের ব্যাপারে আপত্তি তুলে বলেন, কৌশলে এটা করা হয়েছে। কারণ, বাপা কর্তৃপক্ষ প্রতিনিধি দেওয়া-সংক্রান্ত কোনো চিঠি পায়নি। বরং বাপার বৈধ কেউ নন, এমন ব্যক্তিকে দিয়ে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এটাকে ‘সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক’ বলে আখ্যায়িত করে বাপা যেকোনো তদন্ত-প্রক্রিয়া উচ্চ আদালতের রায়ের আলোকে সম্পন্ন করার দাবি জানান। এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা উইং কমান্ডার আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।