পাইলটের খোঁজ ৩ দিনেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-৭-এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদের খোঁজ তিন দিনেও মেলেনি। পাইলট ও বিমানের ধ্বংসাবশেষ খোঁজে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরে সমন্বিত অনুসন্ধান চলে।
অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো সুখবর নেই। সাগর প্রচণ্ড উত্তাল। উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে।’
গত সোমবার পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে পাঁচ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়।
নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সহযোগিতা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনটি জলযান।